চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী থেকে এক হাজারটি নিষিদ্ধ ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা শুক্রবার রাত ৮টার দিকে পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলীর হাট থেকে মুজিবুর রহমান মজু (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করে।
অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজু চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো।
এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এমআই/২২২১ঘ.
bdnews24