২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে নদী খনন, সেচ ও যোগাযোগ বিষয়ে ৭ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার নদী খনন, সেচ এবং সড়ক ও রেল যোগাযোগ বিষয়ক ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার নদী খনন, সেচ এবং সড়ক ও রেল যোগাযোগ বিষয়ক ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয় বলে সভার পর পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ৪১৩ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের 'পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলের সংযোগ নদী খনন, সেচ সুবিধার উন্নয়ন এবং মাছ চাষ প্রকল্প', ৩৬৪ কোটি টাকার সড়ক ও রেলপথ বিভাগের 'পরিবহনযোগ্য ইস্পাত সেতু সংগ্রহ/স্থাপন (সংশোধিত) প্রকল্প', ২৮৪ কোটি টাকার সড়ক ও রেলপথ বিভাগের 'পার্বত্য জেলাগুলোর ৬টি সড়ক নির্মাণ/উন্নয়ন প্রকল্প (সংশোধিত) প্রকল্প'। ৮৩ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'রায়পুরা-নরসিংদী-মদনগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্প', ৮৩ কোটি টাকার সড়ক ও রেলপথ বিভাগের 'বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ফৌজদারহাট-সিজিপিওয়াই-এসআরভি-চট্টগ্রাম সেকশনের পুনর্বাসন (সংশোধিত) প্রকল্প'। ৫৭ কোটি টাকা ব্যয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 'টিকা উৎপাদন প্রযুক্তি আধুনিকায়ন ও গবেষণাগার স