গাজীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাখো মুসুল্লির পদভারে এখন মুখরিত টঙ্গীর তুরাগ তীর। শুক্রবার বাদ ফজর আ'ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা।
ইজতেমার প্রথমদিন জুমা'র জামায়াতে ছিল মুসুল্লিদের উপচে পড়া ভিড়। ইজতেমা ময়দানে জুমা'র নামাজ আদায় করতে ভোর থেকে টঙ্গী, গাজীপুর নরসিংদী ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, প্রাইভেটকার, নৌকা, ট্রেন, মোটরসাইকেল ও পায়ে হেঁটে মুসল্লিরা সমবেত হতে থাকেন।
এ সময় লাখ মুসুল্লির জিকির আসকারে তুরাগ নদীর তীরবর্তী বিশাল এলাকা মুখরিত হয়ে ওঠে। ইজতেমার মূল প্যান্ডেল পূর্ণ হয়ে যাওয়ার পর বহু মুসুল্লি খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। জুমার নামাজ শুরুর আগেই মূল মাঠ ছাপিয়ে আশপাশের রাস্তা, দালানের ছাদে মুসুল্লিরা অবস্থান নেন।
জুমা'র জামাত ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে পার্শ
bdnews24