ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় জাল রুপির ব্যবসায় জড়িত চক্রের আরো এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তার নাম জাহিদ হোসেন (৫০)।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল শুক্রবার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকা থেকে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার জাল রুপি এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
তিনি বলেন, "পাকিস্তানি একটি চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে ভারতীয় জাল রুপির ব্যবসা করছে। এর আগে গত সোমবার রাতে ডিবি এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার জাহিদ হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। রায়ের বাজারের সনাতনঘর থেকে ৫০০ রুপির জাল নোটসসহ তাকে গ্রেপ্তার করা হয়।"
পুলিশ কর্মকর্তা জানান, জাহিদ হোসেন লোকদেখানো পাখির ব্যবসা করেন। পাকিস্তান ও ভারত থেকে পাখি এনে তিনি কাঁটাবনের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এ কাজের আড়ালেই চলে তার জাল নোটের ব্যবসা।
গত কয়েক বছরে তিনি ২১ বার করে ভারত ও পাকিস্তানে গেছেন। এই যাতায়াতের সূত্রেই তার সঙ্গে নোট জালিয়াত চক্রের সখ্যতা গড়ে ওঠে। পাকিস্তানি জাল নোট ব্যবসায়ীরা তার কাছে জাল রুপি পৌঁছে দিত। পরে তিনি নির্দিষ্ট লোকজনের কাছে তা সরবরাহ করতেন।
এর আগে গ্রেপ্তার পাকিস্তানি জালনোট চক্রের তিন সদস্য হচ্ছে
bdnews24