২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে আটকাপড়া জাহাজটি উদ্ধার হয়নি

চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে আটকেপড়া তেলবাহী ট্যাংকার জাহাজটি রোববারও সরানো যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 05:21 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে আটকেপড়া তেলবাহী ট্যাংকার জাহাজটি রোববারও সরানো যায়নি। শনিবার রাতে জোয়ারের সময় টাগবোটের সাহায্যে কয়েকদফা চেষ্টা করেও এটি সরাতে ব্যর্থ হয় বন্দরের কর্মীরা। জাহাজটিতে ভারতীয় ও বাংলাদেশী ব্যবসায়ীদের আমদানী করা ১৩ হাজার টন অপরিশোধিত পাম ওয়েল রয়েছে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৩ হাজার টন ভোজ্যতেল খালাস শেষ হলে জাহাজটির গভীরতা কমে যাবে। এরপর রোববার রাতে জোয়ারের সময় এটি আবার সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। ঘনকুয়াশায় দিক হারিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর চ্যানেলে ঢোকার আগে গ্রীন বয়ার কাছে বালিমাটিতে আটকা পড়ে মরিশাস থেকে আসা ভোজ্যতেলবাহী এই ট্যাংকার জাহাজটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/২৩১৩ ঘ.