গাজীপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি শনিবার শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টার দিকে জাতীয় স্কাউট জাম্বুরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, "স্কাউটিং একজন তরুণকে সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার পাশাপাশি মানব-দরদী হতে শেখায়। কাজেই যত বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হবে, আমরা ততো বেশি সুনাগরিক পাবো।"
তিনি বলেন, দেশের শিশু-কিশোর ও যুব বয়সীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, আত্মপ্রত্যয়ী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যন্তগুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভবিষৎ প্রজন্ম তথা শিশু-কিশোর, তরুণ-তরুণীরা স্কাউটিং এর মতো মহান আন্দেলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, "বিশ্বব্যাপী উন্নয়নে আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে যে গতিশীল ধারা প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে মিলিয়ে আমাদের যুব সমাজ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের দিন বদলের কার্যক্রম বাস্তবায়নে অবদান রাখবে।"
প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশে স্কাউটিং স
bdnews24