২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদেশি মুদ্রাসহ আটক ২

সাতক্ষীরা শহরতলী থেকে সোমবার বিদেশি মুদ্রাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 06:26 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

সাতক্ষীরা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরতলী থেকে সোমবার বিদেশি মুদ্রাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটক আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের আজগর (২২) ও রেজাউল ইসলামের (৩৮) কাছ থেকে ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) এবাদত হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে শহরের অদূরে বাঁকাল ব্রিজ এলাকা থেকে এই দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০টি ৫০ রিয়ালের নোট উদ্ধার করা হয়েছে। আটক দু'জন প্রতারক চক্রের সদস্য। তারা ডলার দেওয়ার নামে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তাদের র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.