২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পারাপার ব্যাহত

ঘন কুয়াশার কারণে রোববার পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 06:45 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে রোববার পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া পথে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকে পড়ে। বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ জানান, ফেরি চলাচল শুরু হলেও ঢাকা-আরিচা মহাসড়কে দুই কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি'র কর্মকর্তা আবু আলম হাওলাদার জানান, সকাল ৭টা থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ছয়টি ফেরি নদীতে আটকে পড়ে। পরে সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকায় দুই পাড়েই ঘাটে শতাধিক যানবাহন আটকে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩৫ ঘ.