২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'ছিনতাইকারী'কে পিটিয়ে হত্যা

রাজধানীর কদমতলী এলাকায় রোববার দুপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. রুবেল (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী এলাকায় রোববার দুপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. রুবেল (২৫)। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে তিন ছিনতাইকারী ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় জনতা একজনকে ধরে ফেলে। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। নিহত বলছে, রুবেল এলাকার চিহ্নিত ছিনতাইকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এমআই/১৬২৫ ঘ.