শেরপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই সরকার জনগণের সরকার নয় বলে মন্তব্য করেছেন ভাষাসৈনিক আব্দুল মতিন।
তিনি বলেন, "বর্তমান সরকার আমেরিকার সরকার, পাবলিকের সরকার নয়। এখন দেশে চরম অনিশ্চিয়তা বিরাজ করছে।"
বৃহস্পতিবার রাতে শেরপুর টাউন হলে আয়োজিত ইমদাদুল হক হীরা মিয়া স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মতিন একথা বলেন।
স্মারক গ্রন্থের সম্পাদক আহমদ আজিজের স্বাগত বক্তব্যের পরে মোড়ক উম্মোচন করেন ভাষাসৈনিক আব্দুল মতিন।
শেরপুরের ভাষাসৈনিক আব্দুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ড. সুধাময় দাশ, অধ্যাপক মুহম্মদ আবু তাহের, মুহম্মদ মুহসীন আলী, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, আশরাফুল হক তুহিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৪ ঘ.
bdnews24