ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার চাঁদপুর, পাবনা, শরিয়তপুর ও ভোলার কয়েকটি স্থানে ঈদ উদযাপিত হচ্ছে।
এসব এলাকায় সকালেই ঈদের জামাত হয়। তৈরি হয় আনন্দঘন উৎসবমুখর পরিবেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার পাঁচ উপজেলার প্রায় অর্ধশত গ্রামে রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
এসব গ্রামের লোকজন বাংলাদেশে রোজা শুরু হওয়ার দু'দিন আগে ২০ আগস্ট রোজা শুরু করে। শনিবার তাদের ২৯ রোজা পূর্ণ হয়।
এ মতবাদের প্রবর্তক হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক।
তার ছেলে মাওলানা মো. জাকারিয়া আল মাদানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার আরব বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ উদযাপন করা হচ্ছে।
সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকার রামচন্দ্রপুর ঈদগাহ মাঠে প্রথম জামাত হয় এবং তিনি নিজে ওই নামাজে ইমামতি করেন।
এ ছাড়া বেলা ১১টায় সাদ্রা ঈদগাহ ময়দানে ঈদের দ্বিতীয় জামাত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবু জোফার।
চাঁদপুরের যেসব গ্রামে রোববার ঈদ পালিত হচ্ছে সেগুলো হলো : হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা।
এছাড়া ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল
bdnews24