২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি স্বাক্ষরের অপতৎপরতা বন্ধের দাবি তেল-গ্যাস রক্ষা কমিটির

বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের সব অপতৎপরতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এই দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের সব অপতৎপরতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে তারা বলেন,''একদিকে সংসদীয় কমিটি আলোচনার প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে পেট্রোবাংলা ঈদের ছুটির সুযোগ নিয়ে তড়িঘড়ি করে চুক্তি সম্পাদনে মরিয়া হয়ে উঠেছে। আমরা সরকারের এই দ্বিমুখী আচরণের নিন্দা জানাই।'' নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে নতুন পিএসসি প্রণয়ন ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরুরও আহবান জানান। তারা বলেন,''জনগণের সঙ্গে প্রতারণা ও তাদের বঞ্চিত করে দেশের গ্যাস সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রাখতে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।'' বিবৃতিতে বলা হয়, মডেল পিএসসিতে কূপ থেকে স্থলভাগ পর্যন্ত পরিবহনের ব্যাপারে কন্ট্রাক্টরের কোনো বাধ্যবাধকতা না থাকায় এবং বাংলাদেশের আর্থিক ও কারিগরি সামর্থ্য না থাকায় পুরো গ্যাস রপ্তানি বা পাচার অনিবার্য হবে। এ বিষয়ে উন্মুক্ত আলোচনা হলে বিভ্রান্তি দূর হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫০ ঘ.