ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চার অতিরিক্ত সচিব ও এক যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব রদবদলের আদেশ জারি করে।
অতিরিক্ত সচিবদের মধ্যে সদ্যপদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা খন্দকার আনোয়ারুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ে প্রেষণে এবং আবু বকর সিদ্দিককে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ও নিয়াজ উদ্দিন মিয়াকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
পদোন্নতি পাওয়া যুগ্ম-সচিব জগদীশ রায়কে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব পদেই বহাল রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৯৪৬ ঘ.
bdnews24