কুড়িগ্রাম , সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ কুড়াতে গিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের এসিল্যান্ডের ছড়ায় পানিতে ডুবে রোববার সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হল- সুভারকুটি গ্রামের মজিবর রহমানের মেয়ে মৌসুমী (৬) এবং হোসেন আলীর মেয়ে শারমীন (৭)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক কফিল উদ্দিন জানান, সকালে এলাকার এসিল্যান্ডের ছড়া নামের বিশাল জলাভূমিতে গ্রামের কিছু লোক বড় জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় জাল থেকে ঝেড়ে ফেলা ছোট মাছ কুড়াতে অনেক শিশু জড়ো হয়। এদের মধ্যে মৌসুমী ও শারমীন সবার অজ্ঞাতে পানিতে ডুবে যায়।
দুপুর ১টার দিকে তাদের লাশ ভেসে ওঠে।
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় পৃথক দু'টি মামলা রেকর্ড করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24