প্রকাশ বিশ্বাস
আদালত প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইন উ আহমেদের বিরুদ্ধে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর দায়ের করা মানহানির মামলার আর্জি খারিজের আবেদন করা হয়েছে।
ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মঙ্গলবার দুপুরে এ আবেদনটি দাখিল করেন মইনের আইনজীবী হুমায়ন কবির ভুঁইয়া।
বিচারক এসএম সাইফুল ইসলাম এ আবেদনটির ওপর শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওইদিন মামলার শুনানির জন্যও দিন ধার্য রয়েছে।
হুমায়ন কবির আর্জি খারিজের আবেদনে বলেন, "সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা একটি রাজনৈতিক বিতর্ক। এটি বিচারের এখতিয়ার এ আদালতের নেই।"
আবেদনে আরও বলা হয়, ২০০৭ সালের ২৭ মার্চ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মইন উ আহমেদ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার একটি অনুভূতি প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, "সেদিন মইন জাতির পিতাকে স্বীকৃতি দেওয়ার ব্যর্থতার কথাটি আক্ষেপের সঙ্গে প্রকাশ করায় বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি তার ওপর ক্ষুব্ধ হয়েছে। এ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইকবাল হাসান টুকু এ মামলাটি দায়ের করেছেন।"
গত ১২ জুলাই ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মইনের বিরুদ্ধে মানহানির এ মামলা করেন বিএনপি নেতা ইকবাল।
বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল ২০০৮ সালের পত্র-পত্রিকায় প্রকাশিত মইন উ আহমেদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন, "সাবেক সেনাপ্রধান বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে।"
২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে (তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন) মুক্তিযোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তৎকালীন সেনাপ্রধান মইন ওই বক্তব্য দিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
মইন উ আহমেদের ওই বক্তব্য মিথ্যা দাবি করে ইকবাল হাসান মামলায় বলেন, এতে তার মানহানি হয়েছে। এ জন্য তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছেন।
নিজের দাবির সপক্ষে জাতীয় সংসদে উপস্থাপিত বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর দেওয়া তথ্য তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী বলেন, "গত ২০ জুন জাতীয় সংসদে বর্তমান সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বলেছেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে বাজেট ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এতে বোঝা যায়, মইন উ আহমেদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ
bdnews24