২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ভাতার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আগস্ট মাসের পুরো বেতন ও চলতি মাসের ১৫দিনের বেতন-ভাতার দাবিতে সোমবার দুপুরে গাজীপুর সদরের পোড়াবাড়ি এলাকার সালনা টেক্স গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগস্ট মাসের পুরো বেতন ও চলতি মাসের ১৫দিনের বেতন-ভাতার দাবিতে সোমবার দুপুরে গাজীপুর সদরের পোড়াবাড়ি এলাকার সালনা টেক্স গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। দুপুর ২টার দিকে বিক্ষোভের সময় শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে কারখানার জানলার কাচ ভাঙচুর করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয় বলে উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান। তিনি জানান, কর্তৃপক্ষ আগামি ১০ সেপ্টেম্বর পাওনা পরিশোধের ঘোষণা দিলেও শ্রমিকরা ৭ সেপ্টেম্বর তাদের পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৪ ঘ.