২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ শহর সিলেটে পৌঁছেছে সাইফুরের কফিন

সাইফুর রহমানের কফিন তার নিজের শহর সিলেটে পৌঁছেছে। সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে সাইফুর রহমানের কফিনবাহী অ্যাম্বুলেন্স সিলেটে পোঁছায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:27 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইফুর রহমানের কফিন তার নিজের শহর সিলেটে পৌঁছেছে। সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে সাইফুর রহমানের কফিনবাহী অ্যাম্বুলেন্স সিলেটে পোঁছায়। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা বিএনপি'র আহ্বায়ক এম ইলিয়াস আলী ও মহানগর বিএনপি'র সভাপতি শাহরিয়ার হোসেন চৌধুরী কফিন গ্রহণ করেন। সাইফুর রহমানের কফিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। এরপরে দুপুর ১টায় শাহী ঈদগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। রোববার দিবাগত ভোর রাতে ঢাকা থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হয় সাইফুর রহমানের কফিনবাহী অ্যাম্বুলেন্স। সিলেটে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে স্ত্রীর কবরের পাশে বিএনপির এ প্রবীণ নেতাকে সমাহিত করা হবে। সাবেক অর্থমন্ত্রীর রাজনৈতিক সচিব ও যুব দলের সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমে সিলেট শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য সাইফুর রহমানের কফিন রাখা হবে। পরে দুপুর একটায় শাহী ঈদগা মাঠে তার নামাজে জানাজা হবে। এরপর মৌলভীবাজারে আরেকটি জানাজার পর নিজের গ্রামে তাকে দাফন করা হবে।'' সাইফুর রহমান শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে রোববার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি। কর্মসূচির প্রথম দিন রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রয়াতের স্মরণে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার শোক বই খোলা হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টায় কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেন। সোম ও মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি মোট ১২ বার জাতীয় বাজেট দেন। তার জন্ম ১৯৩২ সালে মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে