২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সর্বহারা নেতা গুলিতে নিহত

বরিশালে সোমবার সকালে এক বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাম মোস্তফা নান্না (৪৮) বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও সর্বহারা জিয়া গ্র"পের আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 05:06 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে সোমবার সকালে এক বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাম মোস্তফা নান্না (৪৮) বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও সর্বহারা জিয়া গ্র"পের আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার খানপুরা গ্রামের ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাজধানীর পল্টন এলাকা থেকে নান্না নিখোঁজ হন।" তিনি বলেন, "সকালে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ এসে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।" নান্নার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১১১৭ ঘ.