ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান আজাদ মসজিদে রোববার সকালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে তার মৃত্যুতে তিন দিন শোক পালন শুরু করেছে বিএনপি।
সকাল সোয়া ১১টার দিকে আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যরাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এ সাংসদের জানাজা হবে।
সোমবার সাইফুরকে মৌলভীবাজার বাহারমর্দান গ্রামে পারিবারিক কবরস্তানে দাফন করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
দলীয় প্রবীণ এ নেতার মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচির প্রথম দিন রোববার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় এবং মহানগর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সাইফুর রহমানের স্মরণে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার শোক বই খোলা হয়েছে।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টায় কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করবেন। সোমবার ও মঙ্গলবার থেকে সর্ব সাধারণের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।
রিজভী জানান, ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত সাইফুর রহমানের বড় ছেলে সাবেক সাংসদ নাসের রহমান রোববার সকালে ঢাকা ফিরেছেন।
সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন।
তার জন্ম ১৯৩২ সালে মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
bdnews24