২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই 'চরমপন্থী' নিহত

পাবনা ও কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে শনিবার ভোররাতে দুই জন নিহত হয়েছে। পাবনায় নিহত হাসান পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা এবং কুষ্টিয়ায় নিহত মুরাদ হোসেন ভোলা গণবাহিনীর সদস্য বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 05:49 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা ও কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে শনিবার ভোররাতে দুই জন নিহত হয়েছে। পাবনায় নিহত হাসান পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা এবং কুষ্টিয়ায় নিহত মুরাদ হোসেন ভোলা গণবাহিনীর সদস্য বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুমারখালী উপজেলার কয়া গ্রামে রাত ৩টার দিকে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মারা যায় মুরাদ হোসেন ভোলা (৩২)। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন সাংবাদিকদের জানান, কয়া গ্রামের চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন নামের একটি স্কুলের পেছনের মাঠে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে নামে। তিনি বলেন, "রাত ৩টার দিকে পুলিশ বৈঠকস্থলে গেলে চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয় মুরাদ। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।" 'বন্দুকযুদ্ধের' পর মুরাদের সহযোগীরা পালিয়ে যায় জানিয়ে ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড বন্দুকের গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মুরদের বাড়ি কুষ্টিয়ার হরিপুর গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা লিয়াকত বলেন, গণবাহিনীর সদস্য মুরাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর ও কুমারখালী থানায় আটটি মামলা রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সা