২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ২

পাবনার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া বাজারে বৃহস্পতিবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতের আধঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

পাবনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া বাজারে বৃহস্পতিবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতের আধঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- উপজেলার চিথুলিয়া গ্রামের সাজেদুল ইসলাম (২৫) ও রাজিব বিশ্বাস (২৭)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি জানান, ভোরে ৬টার দিকে বেরহাউলিয়া বাজারে ১৫/২০ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে তিনিসহ (পুলিশ সুপারিনটেনডেন্ট) পুলিশের একটি দল সেখানে গেলে ডাকাতরা তাদের প্রতি গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধে ৪০/৫০ রাউন্ড গোলাগুলি হয়। তিনি বলেন, এ সময় একটি বিদেশি একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফরিদপুর থানায় একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৫ ঘ.