ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় স্বল্পোন্নত দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ যাতে স্বার্থ আদায়ে সক্ষম হয় সে ব্যাপারে যুক্তরাজ্য সহায়তা দেবে বলে জানিয়েছেন সফররত ব্রিটিশ মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার।
আগামী ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে এ সম্মেলন হবে।
সোমবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক এই মন্ত্রী সাংবাদিকদের কাছে একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওই দেশের জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় অংশ নিতে জেনেভা যাওয়ার একদিন আগে এই দুই ব্রিটিশ মন্ত্রী সোমবার বাংলাদেশ আসেন।
ডগলাস আলেক্সান্ডার বলেন, "কোপেনহেগেন সম্মেলনে স্বল্পোন্নত দেশের প্রতিনিধি হিসেবে অধিকার আদায়ে বাংলাদেশের ভূমিকার বিষয়ে যুক্তরাজ্য কীভাবে সহায়তা দিতে পারে সে ব্যাপারে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে আলোচনা করবো।"
ওই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন স্বল্পোন্নত ৫০টি দেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ।
মূলত স্বল্পোন্নত দেশগুলোর ওপর ব্যাপক আকারে উন্নত দেশের শিল্পায়নের নেতিবাচক প্রভাব পড়েছে ।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বন্ধে দুই উঠতি শিল্পোন্নত দেশ চীন ও ভারতের কাছ থেকে অঙ্গীকার আদায়ে ব্রিটেনসহ উন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশের সঙ্গে জোটবদ্ধভাবে অগ্রসর হতে চাচ্ছে।
কোপেনহেগেন সম্মেলনে জাতিসংঘের সদস্য দেশগুলো কার্বন নিঃসরণ হ্রাসে কিওটো প্রটোকলের পরবর্তী ধাপ হিসেবে একটি নতুন আন্তর্জাতিক চুক্তি করার বিষয়ে আলোচনা করবে।
কিওটো চুক্তিতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসে উন্নত দেশের বাধ্যবাধকতা থাকলেও উন্নয়নশীল দেশ এর আওতায় ছিল না। তবে স
bdnews24