রংপুর, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জ উপজেলার জিগারতলা এলাকায় শনিবার দুপুরে ট্রাক চাপায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতদের পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাইকেলে করে দুই কৃষক সৈয়দপুর বাজারে যাওয়ার পথে জিগারতলা পৌঁছলে সৈয়দপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
তাদের নাম জানা না গেলেও বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24