২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শিক্ষককে পিটিয়ে হত্যা

পাবনার বেড়া উপজেলার চরকল্যাণপুর গ্রামে শনিবার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পিটেয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

পাবনা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার বেড়া উপজেলার চরকল্যাণপুর গ্রামে শনিবার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পিটেয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুস সাত্তার (৫৭) উপজেলার রাকশা এলাকার সোনাপদ্মা হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চরকল্যাণপুর এলাকায় একটি খেয়াঘাট পার হওয়ার সময় নৌকা ভেড়ানো নিয়ে স্থানীয় ১০/১২ জনের সঙ্গে আব্দুস সাত্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ওই বৃদ্ধ শিক্ষককে নৌকার বৈঠা দিয়ে পেটালে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আনিছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.