কুমিল্লা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার সকালে একটি অটোরিকশা থেকে অস্ত্রসহ চালককে আটক করেছে পুলিশ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি পিস্তল, একটি বন্দুক, একটি শাটারগান ও একটি কাটারাইফেল।
আটক মুকবুলের (৩৫) বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বাড়ীপাড়া গ্রামে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল ৬টার দিকে মোহাম্মদপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পিস্তল, বন্দুক, শাটারগান ও কাটা রাইফেল উদ্ধার এবং এর চালককে আটক করা হয়।
এ সময় অটোরিকশার তিনজন যাত্রাী পালিয়ে যায়। পুলিশ চালক মকবুল ও অটোরিকশাটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় মকবুলকে জিজ্ঞাসাবদ করা হচ্ছে বলেও ওসি কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24