দিনাজপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ী দিবসে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা সদরে কমিটির দিনাজপুর শাখা আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।
২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল এবং তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে জনতার মিছিলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালায়। এতে নিহত হন তিন জন এবং আহত হন দুই শতাধিক মানুষ।
বুধবারের সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে শুধু এ অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে এখানকার কৃষি এবং আবহাওয়াও।
তিনি বলেন, "ফুলবাড়ী আন্দোলনের ছয় দফার অন্যতম এশিয়া এনার্জিকে আজও বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়নি। এশিয়া এনার্জি এখনও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।"
কয়লা নীতির প্রশ্নে সবার আগে জনগণের স্বার্থ রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে ক্ষমতাসীন মহাজোটের সাংসদ মেনন বলেন, "দেশি-বিদেশি চাপ সত্ত্বেও ২০০৬ সালে ফুলবাড়ী আন্দোলনের সঙ্গে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্মতা ঘোষণা করে ছয় দফা দাবি বাস্তবায়নে যে অঙ্গীকার করেছিলেন
bdnews24