পাবনা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া বাজার থেকে রোববার দুপুরে সন্ত্রাসী ফাইভ স্টার বাহিনীর ফিরোজ নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি জানান, বেড়া বাজারে চাঁদা আদায়কালে ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের পাঁচ ছেলের নেতৃত্বে গড়ে ওঠে ফাইভ স্টার বাহিনী।
এরা হলেন- হীরা, ফিরোজ, স্বপন, মানিক ও রতন। তারা পাবনার সুজানগর, সাঁথিয়া ও বেড়া এলাকার মানুষ থেকে চাঁদা আদায় করতো।
এর আগে পুলিশ হীরা, স্বপন, মানিক ও রতনকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে স্বপন, মানিক ও রতন জামিনে বের হয়ে আসেন। হীরা আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24