২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত শেষে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "সেনা প্রত্যাহার একটি অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা মনে করিনা যে ১৯৯৭ সালের ওই চুক্তি খুব ইতিবাচক একটি বিষয় ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত শেষে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "সেনা প্রত্যাহার একটি অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা মনে করিনা যে ১৯৯৭ সালের ওই চুক্তি খুব ইতিবাচক একটি বিষয় ছিল। "এই যদি পরিস্থিতি হয় ... তাহলে শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি হয়তো ইতিবাচক। আর এক্ষেত্রে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে।" মার্কিন রাষ্ট্রদূত কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য আবারো বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পাবর্ত্য চট্টগ্রাম থেকে সেপ্টেম্বরের মধ্যে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে পার্বত্য অঞ্চল থেকে বেশ কয়েকটি অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের এর আগের মেয়াদে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাবর্ত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/২২৩০ ঘ.