ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই অভিযুক্তের জামিন বাতিলের আবেদন করবেন মামলায় নতুন নিয়োগ পাওয়া তদন্ত কর্মকর্তা।
গত ১২ আগস্ট ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন হত্যা ও বিস্ফোরকের দুই মামলায় অভিযুক্ত আরিফ হাসান সুমন এবং মুন্সী মহিবুল্লাহকে জামিন দেন।
গুরুত্বপূর্ণ মামলার আসামীদের এ জামিনের ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর আগে আলোচিত এ দুই মামলায় গত ৩ আগস্ট একই বিচারক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুইটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। এসময় পুলিশের মহা পরিদর্শককে (আইজি) ২ মাসের মধ্যে অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেন বিচারক।
নির্ধারিত বিচারের সময়সীমা ১৩৫ কার্যদিবস পার হয়ে যাবে বলে গত ১৬ আগস্ট বিচারক মো. মাসদার হোসেন এই দুই মামলা আগের বিচারিক আদালতে বদলির আদেশ দেন।
ওই দুই আদালতেই নতুন তদন্ত কর্মকর্তা, সিআইডি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে ওই দুই আসামির জামিন বাতিল চাইবেন।
এ দুই মামলায় রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জামিন বাতিলের আবেদনের এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে মামলা দুইটির রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, অন্যান্য কারণের সঙ্গে জামিন বাতিল আবেদনে বাতিলের প্রার্থনার যুক্তিতে উল্লেখ করা হবে যে "আসামিরা পালিয়ে যেতে পারে এবং তদন্ত কাজে বিঘ
bdnews24