ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং আমেরিকান সিটিজেন সার্ভিস ইউনিট রমজান মাসের জন্য এর সময়সূচিতে কিছুটা পরিবর্তন করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার রোববার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
২৭ সেপ্টেম্বর থেকে আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার আগের সময়ে ফিরে যাবে।
রমজান মাসের জন্য দূতাবাসের আমেরিকান সিটিজেন সার্ভিস ইউনিটের পরিবর্তিত সময়সূচি হবে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
ঈদুল ফিতরের পর তা নিয়মিত সময়সূচি (দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত) অনুযায়ী চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৯০০ ঘ.
bdnews24