২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব বাহিনী নামবে: শামসুল

আসন্ন রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রোববার র‌্যাব সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রোববার র‌্যাব সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, "রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার সমন্বয় করে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী কাজে লাগানো হবে।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন অসাধু সিন্ডিকেট কোথায় ও কীভাবে কাজ করছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। বৈঠকে আলোচনার বিষয়ে শামসুল বলেন, "প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষায় যে সব সংস্থা কাজ করছে তাদের সঙ্গে দায়িত্ব, কর্তব্য ও কর্মপদ্ধতির বিষয়গুলো শেয়ার করছি। "প্রয়োজনে তাদের দিক নির্দেশনাও দিচ্ছি। আজ (রোববার) এসব বিষয়ে র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।" বিরোধী দলে থাকা অবস্থায় 'ক্রসফায়ার' নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় এখন 'ক্রসফায়ার' নিয়ে কী ভাবছেন