২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিচার: রাষ্ট্রপতির রেফারেন্স প্রধান বিচারপতির কাছে যাচ্ছে সোমবার

বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি রেফারেন্স পাঠাবেন সোমবার। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রোববার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 08:54 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি রেফারেন্স পাঠাবেন সোমবার। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রোববার এ তথ্য জানিয়েছেন। এর আগে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছিলেন, রোববার এ রেফারেন্স প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। কামরুল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি রেফারেন্স সোমবার যাবে।" গত ২৭ জুলাই বিডিআর ঘটনার বিচার সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোন আইনে এর বিচার হবে সে বিষয়ে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে মতামত চাইবেন। সেনা বা সাধারণ আইন না বিডিআর এর বিধান কোন আইনের আওতায় বিচার হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়। এ বছরের ফেব্র"য়ারির শেষ সপ্তাহে পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিডিআরে কর্মরত অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা। এ ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ হাজারেরও বেশি বিডিআর সদস্য গ্রেপ্তার রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৫০৮ ঘ.