২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলা: নিহত ১, পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

পঞ্চগড় শহরতলীর মিঠাপুকুর গ্রামে এক সাবেক পুলিশ কনস্টেবল সস্ত্রাসী দিয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচূর ও লোকজনকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 06:40 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

পঞ্চগড়, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় শহরতলীর মিঠাপুকুর গ্রামে এক সাবেক পুলিশ কনস্টেবল সস্ত্রাসী দিয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচূর ও লোকজনকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় আহাম্মদ আলী (৫৫) নামের এক হামলাকারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার বাড়ি জেলার আটোয়ারী উপজেলায়। হামলায় আহত ওই বাড়ির রেজাউলের স্ত্রী মহসিনা বেগম, তার ছোট ভাইয়ের স্ত্রী অনু বেগম এবং মেয়ে রিজু বেগমকে (১৬) পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগে সাবেক পুলিশ কনস্টেবল নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সাকিন ড্রাইভার বলেন, একই গ্রামের নাজমুলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল রেজাউল হকের বাড়িতে হামলা করে। তাদের হাতে লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র থাকায় গ্রামের লোকজন ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসার সাহস পায়নি। হামলাকারীরা রেজাউলের ৩টি টিনের ও ১টি খড়ের ঘর ভেঙে ফেলে। টিন এবং ঘরের বেড়া পাশের খোলা জায়গায় ফেলে দেয়। ঘরের ভেতর থেকে ধান ও চালের বস্তাসহ গৃহস্থালি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় তারা মহসিনা বেগম, অনু বেগম ও রিজু বেগমকে পিটিয়ে আহত করে। একই গ্রামের আব্দুল কাদের মাস্টার বলেন, "আমি ঘটনা শুরুর সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। থানার ডিউটি অফিসার আমাকে বলেন-পিকআপ ভ্যান নেই। যেতে দেরি হবে। আগে আপনি অভিযোগ দেন।" গৃহকর্তা রেজাউল ইসলাম বলেন, বাড়ির ২৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাজমুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল। বর্তমানে জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জমিরউদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.