২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডাকাতের গুলিতে আহত ৩

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন বাসিন্দা ডাকাতের গুলিতে আহত হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 08:58 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

বাগেরহাট, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন বাসিন্দা ডাকাতের গুলিতে আহত হয়েছে । শুক্রবার রাতে ওই গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতিতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে ফতেপুর গ্রামের জয়নাল শেখ ও মালেক মিনার বাড়িতে একটি সশস্ত্র ডাকাত দল জানালা ভেঙ্গে ঘরে ঢোকে। তিনি বলেন, "ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে তিনজন আহত হন।" এরা হলেন- ভগিরত পালের ছেলে গৌরপদ পাল (৫০), লুৎফর শেখের ছেলে দাউদ শেখ (২২) ও মোমতাজ উদ্দিন মিনার ছেলে জিন্নাত মিনা (২৫)। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. সাঈদুর রহমান জানান, রাত ২টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাদেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতিতে জড়িত সন্দেহে ওই রাতেই পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি চিংড়ি ঘের থেকে শাহীদুর রহমান শাহীদ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।" শাহীদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বাগেরহাটের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.