ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিএনপি জনগণের মধ্যে অপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, "বিএনপি চায় না পার্বত্য চট্টগ্রামে শান্তি আসুক। তাই তারা সেনা প্রত্যাহার নিয়ে জনগণের মধ্যে অপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এর বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
রোববার বিকেলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
শফিক আহমেদ জানান, পর্যায়ক্রমে পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা প্রত্যাহার করা হবে। সরকার শান্তি চুক্তির প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবে। এ নিয়ে কোনও দ্বিধা থাকা অনুচিত। আদিবাসীদের সব ধরনের অধিকার রক্ষায় সবাই একত্রিত হয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, "আদিবাসীরাও মুক্তিযুদ্ধের সময় বাঙালির সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে অসা
bdnews24