ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়বে না বলে মনে করছেন সরকার ও ব্যবসায়ী উভয়পক্ষই।
বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ভবনে সংগঠনটির আয়োজিত 'আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি' শীর্ষক এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীরা এ আশাবাদ প্রকাশ করেন।
মুসলিমদের সিয়াম সাধনার মাস রমজান বা রোজার মাসের আর মাত্র দুই সপ্তাহ বাকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান গত ছয় মাস বাজার স্থিতিশীল রয়েছে দাবি করে বলেন, "আশা করি, রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে।"
এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "মনে হয় বাজারে এখন কোনও পণ্যের সরবরাহ কম নেই। সব পণ্যই পর্যাপ্ত আছে। মনে হচ্ছে আগামী এক-দুই মাসে তেলের দাম বাড়বে না।
দেশের অন্যতম প্রধান ভোজ্যতেল আমদানি ও পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্র"পের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, "আমাদের কাছে যথেষ্ট তেল মজুদ আছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।"
সা
bdnews24