২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাধানগর গ্রাম থেকে বুধবার গভীর রাতে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

মৌলভীবাজার, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাধানগর গ্রাম থেকে বুধবার গভীর রাতে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, দুইটি ছোরা, দুইটি কালো কাপড়ের মুখোশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মো. সাখাওয়া হোসেন। গ্রেপ্তার করা তিনজন হলেন- উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে সুমন আহমদ (২২), রশিদ আলীর ছেলে সুলতান আলী (২০) ও অসরপ্রাপ্ত সেনা সদস্য আজমল কবির খাঁনের ছেলে পারভেজ আলম খাঁন। কমলগঞ্জ থানায় হস্তান্তর করে এদের বিরুদ্ধে র‌্যাব একটি মামলা করেছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। তিনি বলেন, বুধবার রাত ১২ টার দিকে মৌলভীবাজার-শমসেরনগর সড়কের রাধানগর গ্রাম এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ তিনজন। খবর পেয়ে র‌্যাব কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল সেখানে যায়। সড়কের পাশে যাত্রী ছাউনিতে অপেক্ষমান এ তিনজনকে চ্যলেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দূরে দাঁড়ানো একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকায় অপর তিন ডাকাত পালিয়ে যায়। র‌্যাব কর্মকর্তা সাখাওয়াত জানান, র‌্যাব সদস্যরা পতনউষার গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি (সিলেট থ- ১২-১১০৮) উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.