পাবনা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে বৃহস্পতিবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এরা হলেন- মৃত তমছের ভূঁইয়ার স্ত্রী আমেনা খাতুন (৭৫) এবং মৃত জজ মিয়ার স্ত্রী কুলসুম বেওয়া (৭০)।
দুজনই গ্রামের মহরম মোল্লার বাড়িতে থাকতেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন দুজন।
এতে ঘটনাস্থলেই দুই বৃদ্ধার মারা যান বলে ওসি জানান।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৫০ ঘ.
bdnews24