২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পটকা-আতশবাজি ফোটানো ও বহনে নিষেধাজ্ঞা

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীতে সব ধরনের বিস্ফোরক, পটকা ও আতশবাজি ফোটানো এবং বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 06:34 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীতে সব ধরনের বিস্ফোরক, পটকা ও আতশবাজি ফোটানো এবং বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে বুধবার ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পবিত্র শব-ই-বরাত উদযাপনের জন্য ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ধারার ক্ষমতায় পুলিশ কমিশনার এ নিষেধাজ্ঞা দিয়েছেন। ৬ আগস্ট দিবাগত রাতে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শব-ই-বরাত পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২৩৫৫ঘ.