২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিন বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবের পূর্বাঞ্চলে রোববার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সংবাদপত্রে হতাহতের এ ঘটনা প্রকাশিত হলেও বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের পূর্বাঞ্চলে রোববার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সংবাদপত্রে হতাহতের এ ঘটনা প্রকাশিত হলেও বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি। পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েস বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পত্রিকা থেকে হতাহতের বিষয়টি জানতে পেরেছি। তবে সৌদি আরবের বাংলাদেশ মিশন থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন না পাওয়ায় ঘটনা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি।" দাহরান শহরের প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত খুরাসানিয়াহ গ্যাস প্ল্যান্টের কর্মীদের জন্য তৈরি অস্থায়ী একটি ক্যাম্পে রোববার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে। সা