২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলাৎকারের পর হত্যার দায়ে দু'জনের মৃত্যুদণ্ড

বলাৎকারের পর হত্যার দায়ে বুধবার দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলো রঞ্জু সরকার ও লিটন ওরফে কসাই লিটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলাৎকারের পর হত্যার দায়ে বুধবার দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলো রঞ্জু সরকার ও লিটন ওরফে কসাই লিটন। রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেন বিচারক। রায় ও মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৯ এপ্রিল রাজধানীর নয়াটোলার একটি মেস বাড়ির পরিত্যক্ত টিনশেডে দণ্ডিতদের গাঁজা খেতে দেখে এলাকার দুই শিশু বিপ্লব (৭) ও জুয়েল (১০) এ কথা সবাইকে বলে দেবে জানায়। দণ্ডিতরা তখন তাদের ধরে নিয়ে বলাৎকারের পর ধারালো ছুরির আঘাতে খুন করে। একজন নিহতের আত্মীয় ময়মনসিংহের মুক্তাগাছার মহিষতাড়া গ্রামের আলাল উদ্দিন রমনা থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। দণ্ডিতরা হাকিমের কাছে অপরাধ স্বীকার করে জবানবন্দী দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৪৮ঘ.