রংপুর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের কারমাইকেল কলেজের কাছে বুধবার সকালে গণপিটুনিতে এক ছিনতইকারী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম টুটুল (২৮)। আহত আলী আকবর (২৫), মাসুদ (২৪), ফরিদ (২০) ও সোহেলকে (২২) পুলিশ প্রহরায় রেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে শহরের পার্কের মোড়ে ছিনতাইকালে ওই পাঁচজন জনতার হাতে ধরা পড়লে গণপিটুনি দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে টুটুল মারা যায় ।
অপর চারজনের অবস্থাও আশংকাজনক বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহত টুটুলসহ এ পাঁচজনই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১০ ঘ.
bdnews24