২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুট ব্যবসার বিরোধে রামপুরায় দু'জন গুলিতে আহত

গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে সোমবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে রাজধানীর রামপুরায় দু'জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে সোমবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে রাজধানীর রামপুরায় দু'জন আহত হয়েছেন। গুলিতে আহত এবিএম ফ্যাশনস এর নিরাপত্তাকর্মী মো. রায়হান (৩২) ও গাড়ি চালক জামানকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমদ হাশেমী জানান, সন্ধ্যা ৭টার দিকে ৩৮০/৭ পূর্ব রামপুরার (কুঞ্জবন) এবিএম ফ্যাশনস এর সামনে দাঁড়িয়ে ২/৩ ব্যক্তি কারখানা লক্ষ্য করে গুলি চালালে রায়হান ও জামান আহত হন। ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, গার্মেন্টস এর ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন থেকে এই এলাকায় শাহজাদা গ্র"প ও ওয়েস্টার্ন টিটু গ্র"পের সন্ত্রাসীদের মধ্যে বিরোধ চলছিল। ওই গার্মেন্টস এর ঝুট কে নেবে তা নিয়ে দ্বন্দ্ব থেকে কোনও এক গ্র"প এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর কয়েক ঘন্টা আগে বিকেল চারটার দিকে পুরনো ঢাকার আদালত পাড়ায় এক আইনজীবীর চেম্বারে ঢুকে সন্ত্রাসীদের গুলি করার ঘটনা ঘটে। রাজধানীতে স