২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে আগামী ১৭ আগস্ট প্রতিবেদন দাখিলেরও নিদের্শ দেওয়া হয়। সোমবার দুপুর দেড়টায় এ আদেশ দেন ঢাকার সিনিয়র মহানগর বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 08:08 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে আগামী ১৭ আগস্ট প্রতিবেদন দাখিলেরও নিদের্শ দেওয়া হয়। সোমবার দুপুর দেড়টায় এ আদেশ দেন ঢাকার সিনিয়র মহানগর বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ। গত ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক এ এম মফিদুল ইসলাম গয়েশ্বরের বিরুদ্ধে দুই কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১শ' ৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করেন। গত ৫ জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৯ মার্চ বিচারপিত মো. আব্দুল ওয়াহহাব মিয়া এবং বিচারপিত মো. দেলোয়ার হোসাইন তাকে ছয় মাসের জন্য অথবা পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সোমবার গয়েশ্বর আদালতে হাজির না হওয়ায় আদালত মামলাটি আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এইচএ/১৪১৪ ঘ.