২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আইনজীবীর বিরুদ্ধে নাবালিকা কাজের মেয়ে ধর্ষণের অভিযোগ

নাবালিকা কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। তারা দুজনেই পেশায় আইনজীবী। ভুক্তভোগী মেয়েটি (১৪) ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 07:24 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নাবালিকা কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। তারা দুজনেই পেশায় আইনজীবী। ভুক্তভোগী মেয়েটি (১৪) ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করে। অভিযুক্তরা হলেন বাংলাদেশ লিগ্যাল এইড ফোরামের সভাপতি এ বি এম বায়েজিদ ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। এরা দুজনেই সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় ধানমন্ডি থানা পুলিশ ৫ লেক সার্কাস থেকে কথিত নির্যাতনের শিকার মেয়েটিকে উদ্ধার করে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, রোববার বিকাল চারটার দিকে বায়েজিদের ফ্ল্যাট থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। মেয়েটি বলছে, গত তিনমাস ধরে বায়েজিদ ও মাসুম তাকে ধর্ষণ করে আসছেন। কিন্তু সে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। উপ-পরিদর্শক ইমরান আরো জানান, বায়েজিদের পাঁচ স্ত্রীর একজন কামরুন নাহার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে মেয়েটির নির্যাতনের বিষয়ে জানান। পরে সমিতির সদস্যদের সঙ্গে গিয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। বায়েজিদ পাঁচটি বিয়ে করলেও এই বাড়িতে শুধু তার ১২ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে থাকত। পুলিশ কর্মকর্তা জানান, নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্যে তাদের বাসায় অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.