ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আলমগীর মোহাম্মদ বাবর শনিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে ১০টা পর্যন্ত তিনি খালেদার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সঙ্গে কথা বলেন।
এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২৩৫০ঘ.
bdnews24