২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও চার হুজি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ'র (হুজি) আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত ১০টার দিকে ফেনী ও চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং ও র‌্যাব-৭ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগষ্ট ০১ (কিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ'র (হুজি) আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত ১০টার দিকে ফেনী ও চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং ও র‌্যাব-৭ সদস্যরা। এদের মধ্যে আবদুল আজিজকে (৪৫) ফেনী এবং রেজাউল করিম (৪০), আনসারউদ্দিন জাবেদ (৩৮) ও আবদুল্লাহ আল হোসাইনকে (৪০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় মিরপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা হল ছয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ঊইং'এর উপ-পরিচালক মেজর মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল র‌্যাব-৭-এর সহায়তায় ফেনী ও চট্টগ্রাম থেকে এ চারজনকে গ্রেপ্তার করে। ১৯৯৬ সালে কক্সবাজারের উখিয়ায় ৪১ জন হুজি সদস্য গ্রেপ্তার হয়। তবে জামিন পাওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/ডিডি/২৩৪০ ঘ.