২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষটাও ভালো চাইছে টাইগাররা

টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার পর এখন একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটিতেও জয় নিয়ে ঘরে ফিরতে চাইছে টাইগাররা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় এ ম্যাচটি শুরু হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। ক্রিকেটের এই ফরম্যাটেই শুধু এর আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশ দলের। সে দলে ওয়েস্ট ইন্ডিজ দলের মূল খেলোয়াড়রাও ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার পর এখন একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটিতেও জয় নিয়ে ঘরে ফিরতে চাইছে টাইগাররা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় এ ম্যাচটি শুরু হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। ক্রিকেটের এই ফরম্যাটেই শুধু এর আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশ দলের। সে দলে ওয়েস্ট ইন্ডিজ দলের মূল খেলোয়াড়রাও ছিলেন। ২০০৭ সালে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই জয়ই সিরিজ শুরুর আগে সফরকারীদের প্রেরণা ছিল। কিন্তু তা ছাপিয়ে এবার টেস্ট ও ওয়ানডে সিরিজও জিতে নেয় বাংলাদেশ। যদিও বাংলাদেশ দলের ঘরোয়া ক্রিকেটে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই, তারপরও তারা স্বাগতিকদের চেয়ে এগিয়ে। কারণ বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারের দুটি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলারই অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের দুটি বড় সমস্যা হলো টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব, আর স্পিন বোলিংয়ের বিপক্ষে তাদের দুর্বলতা। এই দুর্বলতাকে কাজে লাগিয়েই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সাফল্য তুলে নিয়েছেন। তিনি চার চারজন স্পিনারকে দিয়ে বোলিং করিয়েছেন ওয়ানডে সিরিজে। অবশ্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আন্দ্রে ফ্লেচারকে দলে ঢুকিয়ে টপ অর্ডার খানিকটা শক্ত করেছে বৈকি। যার নজির ফ্লেচার শেষ ওয়ানডেতে রেখেছেন ৩ ছক্কায় ৫২ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলে। তাছাড়া পুরো সিরিজে ট্র্যাভেস ডাউলিংয়ের নজরকাড়া ব্যাটিংও স্বাগতিকদের জন্য বড় প্লাস পয়েন্ট। ডাউলিন গোটা সিরিজেই বাংলাদেশী স্পিনের বিপক্ষে সফল ছিলেন। দলীয় খবর: টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে মারকুটে ব্যাটসম্যান না হওয়ায় এবং ওয়ানডে সিরিজে খারাপ করায় রাকিবুল হাসানের বদলে অন্য কেউ দলে ঢুকতে পারেন। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলে বড় সমস্যা সহ-অধিনায়ক ড্যারেন সামির থাই ইনজুরি। যদিও কোচ জন ডাইসন অনুশীলনে সামিকে দেখে আত্মবিশ্বাসী যে তিনি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন। তবে বাংলাদেশ দল গত আটটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচেই হেরেছে। এই ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ শেষবার জিতেছিল প্রায় দু' বছর আগে। সম্ভাব্য দল: বাংলাদেশ: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজ: কেইরন পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, ডেভন স্মিথ, ট্রাভেস ডাউলিন, ডেভিড বার্নার্ড, ফ্লয়েড রেইফার(অধিনায়ক), ডেভন থমাস, ড্যারেন সামি, নিকিতা মিলার, কেমার রোচ, গ্যাভিন টঙ্গ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৬২০ ঘ.