২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় তিনটি বোমা উদ্ধার, আটক ১

শহরের বরুনাতৈল এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

মাগুরা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরের বরুনাতৈল এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) রবিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল দুপুর ১২ টার দিকে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কক্ষ থেকে পলিথিন ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করে। তিনি জানান, বোমাগুলো জর্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো। এগুলো শক্তিশালী এবং তাজা। বোমাগুলো নিষ্ক্রিয় করতে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়। এসআই রবিউল জানান, পুলিশ এ ঘটনায় বাড়ির মালিক আমিনউদ্দিনের ছেলে তছিরউদ্দীনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এলাকাবাসী সাংবাদিকদের বলেছে, আটক তছিরউদ্দীন শান্ত স্বভাবের ছেলে এবং নিরীহ। এলাকার বাসিন্দা রওশন আলী বলেন, তছিরকে ফাঁসানোর জন্য কেউ বোমাগুলো তাদের বাড়িতে রেখে যেতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের এসআই রবিউল বলেন, বিষয়টি পুলিশ সুপারিনটেনডেন্টকে জানানো হয়েছে। তিনি ঘটনা খতিয়ে দেখছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৬ ঘ.