২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দাবির অভিযোগে তিতাসের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঘুষ দাবি, মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ. আজিজ খানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘুষ দাবি, মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ. আজিজ খানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাতুয়াইলের প্রস্তাবিত এম এ হোসেন সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ লিমিটেডের মালিক মো. আলী হোসেন বাদি হয়ে এ মামলা করেন। অন্য দুই অভিযুক্ত হলেন তিতাসের মহাব্যবস্থাপক (জিএম-মার্কেটিং) মঞ্জুরুল হক ও এমডির ব্যক্তিগত সহকারী মাহমুদুর রব। মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন বাদির জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সিএনজি স্টেশন প্রতিষ্ঠার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোল্ডার রোডের পাশে যোগাযোগ মন্ত্রণালয় থেকে ২০০৩ সালে বাদি একটি জমি বরাদ্দ পান। সেখানে তিনি মাটি ভরাট করেন। পরে ঐ জমিতে গ্যাস সংযোগের সম্মতিপত্র পাওয়ার জন্য চলতি বছরের ফেব্র"য়ারি মাসে তিতাস গ্যাস কোম্পানি বরাবর আবেদন করেন। কিন্তু সম্মতিপত্রের জন্য মাহমুদুর রব ঘুষ দাবি করেন। এর মধ্যে আজিজ খানের জন্য ৫০ হাজার, মঞ্জুরুল হকের জন্য ২৫ হাজার এবং নিজের জন্য ২৫ হাজার টাকা চান মাহমুদুর রব। বাদি অভিযোগ করেন, ২৩ জুলাই মঞ্জুরুল হকের সঙ্গে তিনি এ ব্যাপারে আলাপ করতে গেলে নির্যাতন চালিয়ে তার গলার চেইন ছিনিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২৪৮ঘ.